ক্ষীর কমলা

#ফাল্গুন
ক্ষীর কমলা একটি অত্যন্ত জনপ্রিয় দেশীয় মিষ্টান্ন জাতীয় খাবার।এটি একটি দুধের ক্ষীর তা কমলা দিয়ে বানানো হয় এবং কমলার ভিতরেই সার্ভ করতে হয়। এই ক্ষীর দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ স্বাদের।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কমলার মুখ কেটে নিয়ে ভিতর থেকে কমলা কুড়িয়ে বেড় করে নিবো, এবং কিছু কমলা টুকরো টুকরো করে কেটে নিবো।
- 2
এবারে ১কাপ নরমাল টেম্পারেচারের তরল দুধে ১টে চামচ জাফরান মিশিয়ে নিবো। খুব সুন্দর একটা রং আসবে তাতে।
- 3
এবারে একটি হাঁড়িতে দেড় লিটার তরল দুধ জাল দিয়ে ঘন করে নিবো এবং দুধ ঘন হয়ে এলে চিনি মিশিয়ে অনবরত নেড়েচেড়ে চিনি গলিয়ে নিবো, এবারে দুধ ঘন হয়ে এলে জাফরান মিশানো দুধ টা দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিবো। এবং এসেন্স মিশিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো এবং দুধে বলক আসলে নামিয়ে নিবো এবং ভালো করে ঠান্ডা করে নিবো।
- 4
দুধ ভালো করে ঠান্ডা হয়ে গেলে কেটে রাখা কমলার টুকরো গুলো মিশিয়ে নিবো।এবং কমলার ভিতর ঢেলে উপরে কিসমিস ও জাফরান ও কমলার খোসার কুচি ছড়িয়ে নিবো।
- 5
সবশেষে বসন্তের আমেজে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের কমলা ক্ষীর। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)