ভেলপুরি

#ফাল্গুন
ফাল্গুনে ভেলপুরি না হলে তরুণ তরুণীদের চলেই না,পার্কে বসে গল্প করতে করতে ভেলপুরি খেতে খেতে ফাল্গুনের দিন গুলো সুন্দর কেটে যায়।
ভেলপুরি
#ফাল্গুন
ফাল্গুনে ভেলপুরি না হলে তরুণ তরুণীদের চলেই না,পার্কে বসে গল্প করতে করতে ভেলপুরি খেতে খেতে ফাল্গুনের দিন গুলো সুন্দর কেটে যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভেলপুরি বানানোর জন্য গো তৈরি করে নিবো, সেজন্য একটি বোলে ময়দা, স্বাদমতো লবণ, কালোজিরা মিশিয়ে ৩টে চামচ সয়াবিন তেল দিয়ে ময়ান দিবো এবং অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিবো।ডো শক্ত নাহলে পুরি ভালো হয়না।এবারে ডো টা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেষ্টে রাখবো ১০ মিনিট এর জন্য।
১০ মিনিট পর ডো টা আবারো ভালো করে মেখে তা থেকে বড় রুটি বেলে,তা বেশি পাতলা ও হবেনা আবার বেশি মোটা ও হবেনা। এবারে রুটি টা একভাজ করে আবারো বেলে নিবো। - 2
এবারে একটি কাঁচের বোল বা গ্লাস দিয়ে গোল গোল করে পুরি গুলো কেটে নিবো।
- 3
এবারে পুরি গুলো সব তৈরি হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিবো। অনেক সুন্দর ফুলে উঠবে।
- 4
পুরি গুলো ব্রাউন করে ভেজে নিবো।দেখবো খুব সুন্দর পুরি গুলো ফুলে উঠেছে।
- 5
এভাবে সবগুলো পুরি তৈরি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিবো। এবং পুরির পুর তৈরি করে নিবো। একটি কড়াইতে ২টে চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা বাটা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ ম্যাশ আলু ও সিদ্ধ মটরশুটি দিয়ে নেড়ে চাট মসলা,লাল মরিচে ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়ে একটা পুর তৈরি করে নিবো। এবং সালাড তৈরি করে নিবো শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি র সাথে সামান্য লবণ মাখিয়ে।একটা টক বানিয়ে নিবো তেঁতুলের টক, চিলি ফ্লেক্স, সামান্য লবণ, চিনি ও লেবুর রস দিয়ে একসাথে মিশিয়ে।
- 6
এবারে পুর ঠান্ডা হয়ে গেলে পুরি মাঝে গর্ত করে পুর দিয়ে তার উপর সালাড দিয়ে টক দিয়ে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের জনপ্রিয় ভেলপুরি। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (2)