মুড়ি ঘন্ট (Muri gonto recipe in bengali)
#ফেব্রুয়ারি২
রান্নার নির্দেশ
- 1
চাল ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে রাখুন। মাছের মাথা ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিন।
- 2
ওই তেলে তেজপাতা ছিঁড়ে আর দারচিনি, এলাচ ও গোলমরিচ থেঁতো করে দিয়ে দিন। পিঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিন। একে একে বাটা মশলা ও টমেটো দিয়ে ভেজে নিন। এবার গুঁড়ো মশলা আর অল্প জল দিয়ে কষতে থাকুন। তেল ছেড়ে এলে চাল দিয়ে আরও একটু কষিয়ে নিন।
- 3
চালের দ্বিগুণের একটু কম জল দিয়ে নুন মিশিয়ে আর ভেজে রাখা মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে জল কমে আসলে মাছের মাথা ভেঙে দিন। চিনি দিয়ে নেড়ে আরও দু মিনিট রান্না করুন। ঘি ও গরম মশলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন
- 4
সুস্বাদু মুড়ি ঘন্ট পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14615892












মন্তব্যগুলি (27)