রান্নার নির্দেশ
- 1
এখানে আমি একটি স্টেপের ছবি যোগ করলাম ।প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে হালকা লাল- লাল করে ভেজে নিতে হবে ।এবার ওর মধ্যে ক্যাপ্সিকাম কুচি,লঙ্কা কুচি, নুন,হলুদ, জিরা গুঁড়ো,ধনে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পাঁপড় গুলো ভেঙে ছোট ছোট করে নিয়ে তাতে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে পাঁপড়ের পুর ।
- 2
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার ময়দা তে নুন, চিনি, সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ১০মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ।এবার ময়দা থেকে লেচি কেটে বাটির মতো সেপ করে নিয়ে তাতে' পাঁপড়েরপুর'ভরতে হবে ।
- 3
এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার পাঁপড়ের পুর ভরে গোল গোল আকারে বেলে নিতে হবে ।এবার একটা তাওয়াতে সাদা তেল দিয়ে গোল গোল সেপের পরোটা গুলো ভেজে নিতে হবে ।এবার একটা প্লেটে টমেটো সসের সাথে পরিবেশন করলাম গরমাগরম 'পাঁপড়ের পরোটা '।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)