গলদা চিংড়ির মালাইকারি

#happy
চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়,আজ তাই গলদা চিংড়ি মাছ এর সবচেয়ে জনপ্রিয় একটি দেশীয় ঐতিহ্য বাহী রেসিপি গলদা চিংড়ির মালাইকারি শেয়ার করবো।
গলদা চিংড়ির মালাইকারি
#happy
চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়,আজ তাই গলদা চিংড়ি মাছ এর সবচেয়ে জনপ্রিয় একটি দেশীয় ঐতিহ্য বাহী রেসিপি গলদা চিংড়ির মালাইকারি শেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো কে পছন্দ মতো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিবো এবং সামান্য লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে একটি কড়াইতে ২টে চামচ সয়াবিন তেল গরম করে তাতে ২মিনিট এপিঠ ওপিঠ করে ভেজে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে ৪টে চামচ সয়াবিন তেল গরম করে তাতে তেজপাতা ও এলাচ ফোরন দিবো এবং পেঁয়াজ বাটা, রসুন বাটা সহ সব রকমের গুঁড়া মসলা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবো এবং ভালো করে মিশিয়ে নিবো সামান্য একটু পানি দিয়ে মসলা টা মিশিয়ে কষিয়ে নিবো। এবং মসলা কষে গেলে মাছ গুলো দিয়ে ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিবো।
- 3
৫ মিনিট পর ঢাকনা তুলে এতে নারকেলের দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো। নারকেলের দুধ বাজারের প্যাকেট জাত দুধ না দিয়ে নারকেল কুলিয়ে তা থেকে দুধ বেড় করে দেয়াই বেশি ভালো।এবং কাঁচামরিচ ফালি গুলো ছড়িয়ে দিবো এবং আরো ৫/৬ মিনিট মিডিয়াম আঁচে রান্না করবো।
- 4
সবশেষে গরম ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের গলদা চিংড়ির মালাইকারি। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (9)