কোয়েল পাখির ঝাল রোস্ট।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কোয়েল পাখির চামড়া ছাড়িয়ে,ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।এরপর পাখিগুলোকে অল্প আদা ও রসুনবাটা,লবণ দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট হতে।
- 2
আধা ঘন্টা পর ফ্রাইপেনে তেল দিয়ে পাখিগুলো সোনালি করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।
- 3
এরপর রান্নার হাড়িতে তেল দিয়ে আস্ত গরম মশলা,কালো এলাচ,সবুজ এলাচ,দারুচিনি, লবঙ্গ ও তেজপাতার ফোড়ন দিতে হবে।এরপর এতে পেয়াজবাটা দিয়ে ভাজতে হবে।পেয়াজবাটা ভেজে বাদামী রং এর হয়ে আসলে এতে বাকি আদাবাটা, রসুনবাটা ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।
- 4
এরপর এতে বাকি সব মশলা,গরম মশলা বাটা,হলুদগুড়া, মরিচগুড়া, জয়ফর যত্রি বাটা,কাচামরিচ বাটা,ফেটানো টক দই,কাজুবাটা,কাবাব চিনি বাটা,কিশমিশ বাটা,জিরাবাটা, ধনেবাটা দিয়ে মশলা কষাতে হবে।দুই কাপ পানি দিতে হবে।ভালো করে মশলা কষিয়ে এতে ভাজা কোয়েলপাখি গুলো দিয়ে দিতে হবে।
- 5
এরপর ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝাড়ি আঁচে ঢেকে রান্না করতে হবে।মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেনো নিচে মশলা পুড়ে না যায়।সিদ্ধ হওয়ার জন্যে পরিমিতো পরিমাণে পানি দিয়ে রান্না করতে হবে।পাখিগুলো ভালো ভাবে সিদ্ধ হলে একটু ঝোল ঝোল তরকারি রেখে নামিয়ে নিতে হবে।কোয়ের পাখির ঝাল রোস্ট অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি