করলা ভাজি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে করলা কুচি করে নিতে হবে।মাঝের করলার বীচি ফেলে নিতে হবে ।এরপর একটি পাত্রে করলা কুচি নিয়ে এতে আধা চা চামচ লবণ দিতে হবে,এরপর হাতে কচলে নিতে হবে।তারপর পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
- 2
এরপর ফ্রাইপেনে তেল দিয়ে পেয়াজকুচি দিতে হবে।পেয়াজ হালকা ভেজে নিয়ে এতে ধুয়ে রাখা করলা দিয়ে দিতে হবে।
- 3
স্বাদমতো লবণ ও কাচামরিচ চিরে দিয়ে বেশীজ্বালে/হাইহিটে রান্না করতে হবে।
- 4
রান্না করার সময় ভালো করে নাড়তে হবে।পাঁচ মিনিট নেড়ে যখন করলার রং গাড় সবুজ হয়ে আসবে,তখন নামিয়ে নিতে হবে।
- 5
ব্যাস,করলা ভাজি তৈরী।গরম কালে এই করলা ভাজি শরীরের জন্যে অত্যন্ত স্বাস্থ্যকর।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14675414






মন্তব্যগুলি (6)