চিচিঙ্গে চিংড়ি দিয়ে ভাজি

Farzana Mir @farzana_made
#happy খুব সহজ এবং সিমপ্ল চিচিঙ্গে ভাজি কিন্তু স্পেশাল উপাদান চিংড়ি দিয়ে
চিচিঙ্গে চিংড়ি দিয়ে ভাজি
#happy খুব সহজ এবং সিমপ্ল চিচিঙ্গে ভাজি কিন্তু স্পেশাল উপাদান চিংড়ি দিয়ে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিচিঙ্গের খোসা তুলে কুচি করে কেটে নিন। চিংড়ি মাছগুলি খোসা সহ ভালো ভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে। এবার একটি প্যানে তেল দিয়ে পিঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। এর পর চিংড়ি গুলি দিয়ে ভাজতে থাকবো। এবার অল্প লবণ মরিচ আর হলুদ গুড়া দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো।
- 2
এবার চিচিঙ্গে গুলি দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালভাবে মিক্স করে দিব। এবং ঢেকে দেব। ঢেকে দিলে চিচিঙ্গে থেকে যে পানি বের হবে তা দিয়ে চিচঙ্গে আর চিংড়ি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে।
- 3
পানিটা শুকিয়ে গেলে ভাজি নেড়ে দিয়ে নামিয়ে ফেলুন । ব্যাস হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে চিচিঙ্গে ভাজি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14680615



মন্তব্যগুলি (3)