বোয়াল মাছের মুড়োর তরকারি।
রান্নার নির্দেশ
- 1
মাছ ভালো করে ধুয়ে নিতে হবে।সিম পরিষ্কার করে নিতে হবে এবং আলু ছিলে লম্বা টুকরো করে কেটে নিতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে প্রথমে তেল দিতে হবে।এরপর পেয়াজকুচি ভেজে নিতে হবে।পেয়াজ ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।এরপর এতে দুই কাপ পানি দিতে হবে।
- 3
পানি দাওয়াত পর মশলার বলক আসলে এতে আলুর টুকরো ও সিম দিয়ে দিতে হবে।এরপর ঢেকে রান্না করতে হবে দশ থেকে ১৫ মিনিট।এর মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 4
কিছুক্ষণ পর সিম ও আলু প্রায় সিদ্ধ হয়ে আসলে এতে বোয়াল মাছের মাথা সহো টুকরোগুলো দিয়ে দিতে হবে।প্রয়োজন হলে ঝোলের জন্যে ১ কাপ পানি দিতে হবে।এরপর ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।
- 5
১০ মিনিট পর ঢাকনা খুলে মাছ সিদ্ধ হয়ে আসলে এতে কাচমরিচ ফালি দিয়ে এবং ধনিয়াপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস বোয়াল মাছের মুড়োর তরকারি তৈরী।গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি