বুটের হালুয়া

Istiaque Mahmood Zenith @cook_29332632
বুটের হালুয়া
রান্নার নির্দেশ
- 1
বুটের ডালগুলো ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে একটি হাড়িতে নিন। তরল দুধ, পানি আর ২ টি তেজপাতা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন।
- 2
ননস্টিকি প্যান চুলায় দিন, প্যানটি গরম হয়ে এলে ১/২ কাপ ঘি দিন। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়ে নিন। ব্লেন্ড করা ডালগুলো ঢেলে চিনি আর লবণ দিয়ে নাড়তে থাকুন।
- 3
বলক উঠা শুরু হলে চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকুন, অল্প অল্প করে বাকি ঘি দিতে থাকুন। ঘন হয়ে আসলে পাউডার দুধ দিয়ে দিন। আবার আরো বেশি ঘন হয়ে এলে প্যান থেকে নামিয়ে ডিশে ঢেলে চেপে সমানভাবে বসিয়ে দিন।
- 4
১ চা চামচ ঘি দিয়ে কিশমিশ আর বাদাম গুলো ভেজে ডিশের হালুয়ার উপর ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14778334



মন্তব্যগুলি