বিফ তেহারি

গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি'ব'বেছে নিয়েছি।
বিফ তেহারি
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি'ব'বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো
- 2
এবারে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং টকদই সহ সব রকমের বাটা ও গুঁড়া মসলা মাখিয়ে মাংস ম্যারিনেট করে রাখবো কমপক্ষে ১ ঘন্টার জন্য।
- 3
১ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংস আবারো ভালো করে হাত দিয়ে মেখে নিবো। এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি অনবরত নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিবো। এবং মাংস গুলো দিয়ে নেড়ে গোটা গরম মসলা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে মাংস কষিয়ে নিবো।মাংস কষে গেলে টুকরা করা আলু গুলো দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ূ ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে মাংস ও আলু সিদ্ধ করে নিবো।
- 4
মাংস ও আলু সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসলেই নামিয়ে নিবো।
- 5
এবারে তেহারির চাল টা সিদ্ধ করে
নিবো। সেজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে পোলাও এর চাল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ ও ২টে চামচ সয়াবিন তেল ই নেড়ে ৫০ ভাগ চাল সিদ্ধ করে নিবো এবং নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। - 6
এবারে রান্না করা মাংসের সাথে রান্না করা পোলাও এর চাল মিশিয়ে নিয়ে কাঁচামরিচ ফালি,কেওড়া জল, আলু বোখারা ও ঘি ছড়িয়ে ঢাকনা দিয়ে দিবো। এবং হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে হাড়িটা রেখে মৃদু আঁচে দমে দিবো ১৫ থেকে ২০ মিনিট এর জন্য।এর মধ্যেই তেহারি পুরোপুরি হয়ে যাবে।
- 7
সবশেষে গাজর,টমেটো স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের বিফ তেহারি। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি