সবজি সিঙাড়া (ফ্রোজেন)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সিঙাড়া এর পুর তৈরি করে নিবো সেজন্য একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি হালকা ভেজে তাতে পছন্দ মতো কেটে রাখা সবজি গুলো দিয়ে দিবো, এবং আদা, রসুন বাটা,লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া,চাট মসলা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ৫/৬ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে সবজি সিদ্ধ করে নিবো।সবজি সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিবো। এভাবে পুর তৈরি করে নিবো এবং ঠান্ডা করে নিবো।
- 2
এবারে পুর ঠান্ডা হতে হতে সাহারার ডো তৈরি করে নিবো সেজন্য একটি বোলে পরিমাণ মতো ময়দা এর সাথে সামান্য লবণ মিশিয়ে এতে সয়াবিন তেল দিয়ে মেখে নিবো,২কাপ ময়দার জন্য ৪টে চামচ সয়াবিন তেল যথেষ্ট।এবারে কালো জিরা মিশিয়ে নিবো। এবং অল্প অল্প করে নরমাল টেম্পারেচারের পানি মিশিয়ে একটি পারফেক্ট মোটামোটি শক্ত একটা ডো তৈরি করে নিবো। এবং এই ডো থেকে লম্বাটে একটু ভাড়ী রুটি বেলে নিবো এবং রুটি টা মাঝে কেটে দুইভাগ করে নিবো। এবং একপাশে থেকে প্যাচিয়ে রোল করে নিবো।
- 3
এবারে এই রোলের ভিতর চেপে চেপে পুর ভরে নিবো এবং পানির সাহায্যে মুখ গুলো লাগিয়ে বাড়তি অংশ টেনে লাগিয়ে সিঙাড়া তৈরি করে নিবো। এভাবে প্রত্যকটা সিঙাড়া তৈরি করে নিবো।
- 4
এবারে সিঙাড়া যেগুলো ফ্রোজেন করে রাখবো সেগুলো একটি প্লেইট বা বাটিতে নিয়ে এক ঘন্টার জন্য নরমাল রেফ্রিজারেটরে রেখে দিবো প্রায় ১ ঘন্টার জন্য।১ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে যখন দেখবো সিঙাড়া গুলো একটু শক্ত হয়ে গেছে ঠিক তখন কোনো প্লাস্টিক কনটেইনার বক্স বা প্লাস্টিক জিপার ব্যাগে ভয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবো,এই সিঙাড়া গুলো প্রায় এক মাসের বেশি সময় ধরে খাওয়া যাবে,তখন ইচ্ছা নামিয়ে ডুবো তেলে ভেজে নিলেই খাওয়া যাবে।
- 5
এবারে সিঙাড়া যেগুলো বানিয়ে সাথে সাথে ভেজে খাবো, সেগুলো ডুবো তেলে লাল করে ভেজে নিবো।
- 6
এবং সবশেষে গরম গরম সিঙ্গাড়া টমেটো সস, কাঁচামরিচ ও পেঁয়াজ এর স্লাইস এর সাথে পরিবেশন করবো। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (2)