রান্নার নির্দেশ
- 1
রান্না করার আগের রাতে ছোলা ভিজিয়ে রাখতে হবে।এরপর সকাল বেলা রান্নার আগে প্রশার কুকারে ১৫ মিনিট ছোলা সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ করার পর পানি ঝড়িয়ে নামিয়ে রাখতে হবে।
- 2
এরপর রান্নার হাড়িতে ঘি দিয়ে পেয়াজকুচি ভেজে নিতে হবে।পেয়াজকুচি ভেজে বাদামি রং এর হয়ে আসলে কিছুটা পেয়াজ ভাজা/বেরেস্তা তুলে রাখতে হবে, রান্নার শেষে উপরে ছড়িয়ে দাওয়ার জন্যে।
- 3
এরপর হাড়ির বাকি পেয়াজে তেজপাতা,দারচিনি ও এলাচ দিয়ে একটু নেড়ে আদা ও রসুন বাটা দিতে হবে।এরপর এতে ধুয়ে রাখা পোলাউ এর চাল দিয়ে দিতে হবে।একটু কষিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।পানি ফুটে উঠলে এতে স্বাদমতো লবণ,টেস্টিং সল্ট ও কাচামরিচ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে ২০ মিনিট একদম অল্প আঁচে।
- 4
পোলাউ এর পানি প্রায় শুকিয়ে আসলে এতে সিদ্ধ করা ছোলা দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে ১০ মিনিট।
- 5
১০ মিনিট পর ঢাকনা খুলে উপরে তুলে রাখা পেয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম মজাদার ছোলার পোলাউ সার্ভ করুন পছন্দ মতো কারির সঙ্গে।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (9)