রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছোলার ডাল সিদ্ধ করে নিবো,পর্যাপ্ত পানি তেল পরিমাণমতো হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ছোলা সিদ্ধ করে নিবো।তার আগে ছোলা ২/৩ঘন্টা পানি তেল ভিজিয়ে রাখবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি নেড়েচেড়ে ভেজে সিদ্ধ ছোলা গুলো দিয়ে দিবো, হালকা নেড়ে সবরকমের বাটা ও গুঁড়া মসলা দিয়ে নেড়েচেড়ে নিবো ভালো করে।
একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটো পেস্ট দিয়ে নেড়ে মিশিয়ে সামান্য পানি দিয়ে মাখামাখা করে ঢাকনা দিয়ে ৫/৬ মিনিট রান্না করবো।৫/৬ মিনিট পর ঢাকনা তুলে টমেটোর টুকরা গুলো ও ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নিবো। - 3
সবশেষে কাঁচামরিচ ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করবো গরম গরম মুখরোচক ছোলা মাসালা। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14865750







মন্তব্যগুলি (3)