ইফতার ব্রেড রোল

এই রেসিপিটা আমার এক বান্ধবীর কাছ থেকে পাওয়া আর আমার ছেলেরা এটা খেতে খুব পছন্দ করে,বাচ্চাদের অনুপ্রেরণায় আমি এটা করে থাকি #ঝটপট
ইফতার ব্রেড রোল
এই রেসিপিটা আমার এক বান্ধবীর কাছ থেকে পাওয়া আর আমার ছেলেরা এটা খেতে খুব পছন্দ করে,বাচ্চাদের অনুপ্রেরণায় আমি এটা করে থাকি #ঝটপট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগীর বুকের মাংশ আদা,রসুন,জিরা সয়াসস দিয়ে ভেজে নিতে হবে।এরপর পাইরুটির চারপাসের শক্ত অংশ গুলো কেটে ফেলে দিয়ে রোলার দিয়ে বেলে নিতে হবে।
- 2
এরপর এই পাউরুটির মদ্ধে প্রথমে প্রসেসড চিজ১ চা চামচ দিয়ে এর উপরে শষা আর মুরগির মাংশা দিয়ে সাবধানে রোল করে নিতে হবে।
- 3
এর পর পাউরুটির রোল গুলো ডিমে ডুবিয়ে এরপর ব্রেডক্রাম এ গড়িয়ে নিতে হবে।তারপর নরমাল ফ্রিজে ১০ মিনিট এর জন্য রেখে দিতে হবে।
- 4
তারপর কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিতে হবে,তেল গরম হয়ে আসলে পাউরুটির রোল গুলো ভেজে নিতে হবে।ব্যাস হয়ে গেলো একটা মজার ইফতার আইটেম।
- 5
কেউ চাইলে এটা ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারেন।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)