চিকেন চিজ পিজ্জা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কসুম গরম ১/২ কাপ লিকুইড দুধের মধ্যে ইষ্ট ১চা চামচ, ও ১ চামচ চিনি দিয়ে নেড়ে চিনিটা গলিয়ে নিব। ১৫ মিনিট ঢেকে রাখবো।
- 2
তারপর ময়দা টা চেলে ইষ্টের মিশ্রন এক সাথে করে সাদ মতো লবন দিয়ে একটি স্টিকি ডো তৈরি করবো ডো টার নিচে ও উপরে তেল ব্রাশ করে নিব, তারপর প্লাস্টিকের রেপার দিয়ে ঢেকে রাখবো ১ ঘন্টা।
- 3
এখন চুলায় একটি পেন বসিয়ে বোন লেস চিকেনটা আগে থেকেই আদা,রসুন বাটা ও গোল মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করা ১ টেবিল চামচ তেল দিয়ে ভেজে নিব ৫/৬ মিনিট।
- 4
তারপর পিজ্জার ডো টার ভিতর থেকে বাতাস বের করে দিব, আর ও কিছু সময় ডো টা মথে নিব।
- 5
এখন পিজ্জা পেনে তেল ব্রাশ করে
পিজ্জা টা রুটির মতো হাতে চেপে চেপে বড়ো করে নিব, তারপর কাটা চামচের সাহায্যে ছিদ্র করে। নিব, তারপর পিজ্জা সস টা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিব। - 6
তারপর সাদ মতো চিজ দিব গ্রেট করে, তারপর ক্যাপসিকাম, মাশরুম পিয়াজ রিং, সবার উপরে কিছু ব্ল্যাক বেরি, তার উপরে ওরিগেনো ছিটিয়ে দিব, আবার ও চিজ দিব।
- 7
আমি চুলায় বেক করেছি, চুলায় একটি তাওয়া বসিয়ে হিট করে। তার উপর পিজ্জা পেনটা লো আঁচে বসিয়ে ঢেকে দিব ১৫ মিনিটের জন্য।
- 8
যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন একটি টুথ পিক দিয়ে চেক করে নামিয়ে পরিবেশন করবো ইফতারের টেবিলে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি