ভেজ এগরোল (veg egg roll recipe in Bengali))
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 2.5কাপ ময়দা নিয়ে তাতে এক চা চামচ চিনি পরিমাণ মতো নুন আর 2 চা চামচ সাদা তেল ময়ান দিয়ে অল্প জল নিয়ে ময়দাটা মেখে উপরে একটু তেল ব্রাশ করে10মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। পরে আরো একটু মেখে 4 টা ডো বানিয়ে নিতে হবে।
- 2
এবার শসা, পেঁয়াজ, গাজর,কাঁচা লঙ্কা ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। সামান্য বিটনুন আর 1চা চামচ লেবুর রস দিয়ে মেখে নিতে হবে।
- 3
এবার ময়দা ডোকে রুটির মতো করে বেলে নিয়ে তাওয়া তে দিয়ে প্রথমে একটু সেঁকে পরে তেল দিয়ে পরোটার মতো ভাজতে হবে। একটা গ্লাসে দুটো ডিম নিয়ে এক চিমটি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 4
এবার পরোটাকে একটা প্লেটে নামিয়ে প্যানে একটু তেল লগিয়ে ডিমটা ঢেলে দিতে হবে।ডিমের উপর পরোটা টাকে দিয়ে দুপাশ উল্টে ভাজতে ।ডিমের পাশটা হালকা ভাবে ফ্রাই হবে আরপরোটার দিকটা একটু মুচমুচে ফ্রাই হলে অন্য একটা প্লেটে নামিয়ে নিতে হবে।
- 5
এবারডিমের দিকটায় স্যালাড টা দিয়ে উপরে এক চা চামচ করে টমেটো সস্ দিয়ে রোল করে নিতে হবে।ও একটা কাগজে মুড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (2)