মুচমুচে পরোটা

#Eid সবার পরোটা বানানোর থেকে আমার মায়ের থেকে শেখা পরোটা মুচমুচে করা আমার পছন্দের।এটা ওপরে মুচমুচে ভেতরে খুব সফট হবে আবার অনেকেই পরোটা বানাতে পারে কিন্তু চার কোনার সেফট টা আসে না তাই তাদের জন্য আমি করে দেখালাম।
মুচমুচে পরোটা
#Eid সবার পরোটা বানানোর থেকে আমার মায়ের থেকে শেখা পরোটা মুচমুচে করা আমার পছন্দের।এটা ওপরে মুচমুচে ভেতরে খুব সফট হবে আবার অনেকেই পরোটা বানাতে পারে কিন্তু চার কোনার সেফট টা আসে না তাই তাদের জন্য আমি করে দেখালাম।
রান্নার নির্দেশ
- 1
আটাগুলো বোল এ নিয়ে পরিমান মত লবন দিয়ে মিশিয়ে পরিমান মত নরমাল পানি দিয়ে রুটির কাই করব
গরম পানি ইউস করা যাবে না,,
- 2
কাই একটু নরম সফট করে গুলে নিব হাতের সাহায্যে ভাল করে মথে
- 3
ছোট ছোট আকারে বল এর মত সাইজ করে নিব
- 4
একটা বল পিড়িতে নিয়ে মথে নিব বেলুন এর সাহায্যে গোল করে রুটি বানাব
- 5
এবার আধা চামচ সয়াবিন তেল ও একটু আটা রুটির ওপর লাগিয়ে দিব পুরো রুটিতে
- 6
প্রথমে রুটি একপাশ তুলে এনে এক মাথা রুটির মাঝখানে এনে রাখব ওপর মাথা এনে শেষ মাথায় মিলাব
- 7
লম্বা রুটিতে একটু তেল লাগিয়ে চার কোনা মত দুই ভাজ দিব
- 8
এবার বেলন এর সাহায্যে চার কোনার সাইজে রুটি বেলে বানিয়ে নিব,,এত পাতলা বা ভারি করা যাবে না
- 9
তাওয়া বা ফ্রাইপেন চুলায় বসিয়ে গরম করে নিব
- 10
গরম তাওয়ায় রুটি দিয়ে দিব একটু গরম হলে অপর পিঠ উল্টিয়ে গরম করে নিব, সয়াবিন তেল দিব
- 11
দুইপাশ উল্টিয়ে খুনতি দিয়ে কিছুটা চাপ দিয়ে দিয়ে পরোটা ভেজে তুলব
- 12
গরম গরম মুচমুচে পরোটা মাংস বা ডিম পোচ এর সাথে সকাল এর নাস্তার জন্য মজাদার।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)