রান্নার নির্দেশ
- 1
কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে নিতে হবে। চুলায় দুধ বসিয়ে এর মধ্যে পাস্তা,লবণ, ও চিনি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। পাস্তা সিদ্ধ হওয়ার পর কর্ণফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 2
পাস্তার সমান ভাগ করে ২টা বাটিতে রাখতে হবে। এক বাটির পাস্তার মধ্যে রুহ আফজা মিশিয়ে নিতে হবে। আরেক বাটির পাস্তার মধ্যে ৩ চা চামচ মধু মিশিয়ে নিতে হবে।
- 3
ভিজিয়ে রাখা তোকমার মধ্যে বাকি মধু মিশিয়ে নিতে হবে।
- 4
কলা, খেজুর টুকরো করে নিতে হবে।
- 5
গ্লাসগুলো ধুয়ে নিতে হবে। একটি গ্লাস নিয়ে প্রথমে রুহ আফজা মেশানো কিছু পাস্তা দিতে হবে। এর উপর তোকমার লেয়ার, এর উপর আবার মধু মেশানো পাস্তা।কলা, খেজুর, আনার একে একে লেয়ার করে দিয়ে দিতে হবে। এভাবে বাকি গ্লাস গুলোতে ও লেয়ার করে সমস্ত উপকরণ একে একে দিয়ে দিতে হবে। সবগুলো গ্লাস রেডি করে ৪-৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুন মজার পাস্তা কাস্টার্ড।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি