রান্নার নির্দেশ
- 1
ময়দা, চালের গুড়া ও কর্নফ্লাওয়ার চেলে নিন। মিশ্রনে দই, বেকিং সোডা, লবন, তিল ও ফুড কালার পানি দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিন যেনো এটা দিয়ে জিলাপির শেপ দেওয়া যায়, তবে বেশি ঘন করা যাবে না। ঢেকে রেস্টে রাখুন ১৫ মিনিট ।
- 2
সিরার জন্য পানি ও চিনির মধ্যে মশলা ও ফুড কালার দিয়ে জ্বাল দিন। নাড়তে হবে। একটু ঘন হয়ে এলে (আঙুল দিয়ে দেখুন হালকা আঠালো লাগে কিনা) বন্ধ করে দিতে হবে। লেবুর রস ও ঘি মিশিয়ে একটু ঠান্ডা করে নিন। কুসুম গরম থাকবে।
- 3
প্যানে তেল গরম করে নিয়ে জিলাপির ব্যাটার পাইপিং ব্যাগে বা বোতলে ভরে চিকন ছিদ্র করে জিলাপির আকৃতি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ভেজে সাথে সাথে চিনির শিরায় দিন। চিনির সিরা শোষন করে নিলে জিলাপি উঠিয়ে নিন।বেশিক্ষণ রাখলে জিলাপি নরম হয়ে যাবে। বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন দারুণ মজাদার মুচমুচে রেশমি জিলাপি ।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি