ভেজিটেবল ফ্রাইড রাইস।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে চাল সিদ্ধ করে নিতে হবে।এরপর পানি ঝরিয়ে রাখতে হবে।
- 2
সবজিগুলো কুচি করে কেটে নিতে হবে।এরপর একটি বাটিতে দুটো ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 3
এরপর চুলায় কড়াই বসিয়ে এতে বাটার দিতে হবে।বাটারের বদলে তেল ব্যবহার করা যাবে।এরপর এতে ফেটানো ডিম দিয়ে নাড়তে হবে।এরপর ডিম ঝুরি ভাজা করে তুলে রাখতে হবে।একই পাত্রে বাটার দিয়ে পেয়াজকুচি,রসুনকুচি, আদা কুচি,টমেটো কুচি,ক্যাপসিকাম কুচি,পেয়াজকলি কুচি মটরশুঁটি,গাজর গ্ৰেট করা সব দিয়ে ভাজতে হবে।পছন্দ মতো সব সবজি ব্যবহার করা যাবে এটি তৈরিতে।
- 4
চুলার আঁচ বাড়িয়ে ৫ মিনিট সবকিছু ভেজে নিতে হবে।এরপর এতে সিদ্ধ করা চাল,সয়াসস, চিলি সস,কাচামরিচ কুচি, স্বাদমতো লবণ,টেস্টিং সল্ট দিয়ে নাড়তে হবে।এতে ডিমের ভাজা ঝুরি দিয়ে দিতে হবে।এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।
- 5
সব শেষে ভেজিটেবল ফ্রাইড রাইসে গোলমরিচ গুড়া ছড়িয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।ব্যাস মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (5)