রান্নার নির্দেশ
- 1
একটি কড়াই তে তেল গরম করে তাতে একে একে পিয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ,অর্ধেক গরম মশলা গুড়া, 2 টি কাঁচামরিচ দিয়ে কষাতে থাকুন।
- 2
মশলার কাঁচা গন্ধ চলে গেলে, তাতে চিনি দিয়ে ফেটানো টক দই দিয়ে নেড়ে সাথে সাথে পানি দিয়ে দিতে হবে।
- 3
পানিতে বলক আসলে সেদ্ধ ডিম দিয়ে কড়াই তে ঢাকনা দিয়ে মধ্যম আচেঁ 15/20 মিনিট রাধঁতে হবে।
- 4
যখন ডিমের ঝোল মাখামাখা হয়ে আসবে তখন বাকি অর্ধেক গরম মশলা, ঘি, কাঁচামরিচ দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে নামিয়ে পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার ডিমের কোরমা।
- 5
এখানে পরিমাপ বুঝাতে English number ব্যবহার করা হয়েছে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15044731









মন্তব্যগুলি (2)