রাজমা গলৌটি কাবাব(rajma galouti kebab recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
রাজমা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে ।এবার ভিজিয়ে রাখা রাজমা পেশারে সেদ্ধ করে নিন।
- 2
সিদ্ধ রাজ মাটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
- 3
এরপর একে একে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একে একে সব গুঁড়ো মসলাগুলিও দিয়ে দিন।
- 4
এরপর তাতে সিদ্ধ আলু এবং বেসন যোগ করুন। প্রয়োজন অনুযায়ী বেসন কম-বেশি করতে পারেন ।এটি বাইন্ডিং এর জন্য ব্যবহার করা হয়।
- 5
এবার আদা-রসুন বাটা দিয়ে দিন এবং সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটি মণ্ড তৈরি করতে হবে।
- 6
একটি শুকনো প্লেটে সাদা তিল ছড়িয়ে দিন। মন্ড থেকে কাবাবের আকারে গড়ে তিল কোট করে নিন। মন্ড তৈরি করার সময় হাতে তেল বা ঘি মাখিয়ে নিন যাতে সেটি হাতে লেগে না যায়।
- 7
এবার কাবাব গুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন সেট হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে সামান্য তেলে স্যালো ফ্রাই করুন।
- 8
ভালোভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কম আঁচে ভেজে নিন। একদম তৈরি তিল কোটেড রাজমা গলৌটি কাবাব। গরম গরম পরিবেশন করুন গ্রীন চাটনি বা টমেটো সস এবং সালাড সহযোগে রাজমা গলৌটি কাবাব।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (8)