চিকেন ঝোল (chicken jhol recipe in Bengali)

Chaitali Kundu Kamal @chaitali_kamal
চিকেন ঝোল (chicken jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ধুয়ে নিতে হবে। তারপর পিঁয়াজ আদা রুসুন লঙ্কা এলাচ ডালচিনি লবঙ্গ সব একসাথে পিষে নিতে হবে।
- 2
এবার কড়াইতে তেল গরম করে আলু ভেজে নিয়ে ওই কড়াইতে পরিমান মতো তেল গরম করে তেজপাতা দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে চিকেন দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে 15-20মিনিট ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে।
- 3
যখন চিকেন কষা হয়ে জল শুকিয়ে যাবে তখন ওর মধ্যে বাটা মশালা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশালা কষা হয়ে তেল বের হয়ে আসবে তখন টমেটো কুচি দিয়ে নেড়ে ভাজা আলু দিয়ে কষিয়ে জল নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে।
- 4
চিকনের ঝোল মাখা মাখা হয়ে আসবে তখন গরম মশালা গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিলে তৌরি হয়ে যাবে চিকনের ঝোল। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15069643















মন্তব্যগুলি