নিম বেগুন (neem begun recipe in Bengali)

Tandra Nath @k4_t
বেগুনের এই রেসিপিটি আমার ও আমার বাড়ির লোকের খুব প্রিয়, নিম বেগুন খেতে খুব ভালো লাগে গরম ভাতে।
নিম বেগুন (neem begun recipe in Bengali)
বেগুনের এই রেসিপিটি আমার ও আমার বাড়ির লোকের খুব প্রিয়, নিম বেগুন খেতে খুব ভালো লাগে গরম ভাতে।
রান্নার নির্দেশ
- 1
নিমপাতা ও বেগুন ভালো করে ধুয়ে নিতে হবে।
- 2
বেগুন আমি লম্বা করে কেটেছি,আপনারা ছোটো ছোটো করেও কাটতে পারেন।
- 3
নিমপাতা কড়াইতে তেল না দিয়ে শুকনো করে ভেজে নিতে হবে।
- 4
শুকনো করে ভেজে নেওয়া নিমপাতা ভালো করে গুঁড়ো করে একটা পাত্রে রেখে দিতে হবে।
- 5
কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে বেগুন ভালো করে ভেজে নিতে হবে।
- 6
এবার গ্যাস বন্ধ করে দিয়ে ওই গরম অবস্থায় গুঁড়ো করে রাখা নিমপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এখন গরম ভাতে পরিবেশন করতে হবে,....মুখে অরুচি ভাব দূর করে নিম বেগুন খেলে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15294665







মন্তব্যগুলি