হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি (Hydrabadi chicken biriyani recipe in Bengali)
#কুকপ্যাড
#Sarekahon
হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি (Hydrabadi chicken biriyani recipe in Bengali)
#কুকপ্যাড
#Sarekahon
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেশ কিছুটা পেঁয়াজ রিং করে কেটে গোল্ডেন ব্রাউন করে ভেজে বেরেস্তা বানিয়ে নিন।
- 2
চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে, লেগ পিসগুলো ছুরির সাহায্যে একটু চিরে নিন।
- 3
এবার আরেকটা পাত্রে জল গরম বসিয়ে তাতে শাহী গোটা গরম মশলা, তেজপাতা, পুদিনাপাতা ও ধনেপাতা, নুন ও খাবার রং দিয়ে ফুল আঁচে ফুটতে দিন।
- 4
এবার কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনাপাতা, টমেটো একসাথে পেস্ট করে চিকেন এ দিন।
- 5
একে একে আদা ও রসুন বাটা, নুন ও হলুদ গুঁড়ো, দই, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও বিরিয়ানি মশলা সব চিকেন এ মাখিয়ে ফ্রিজারে রেখে দিন (সকালে ম্যারিনেট করে রাখুন)।
- 6
এরমাঝে ই জল ফুটতে শুরু করলে চাল ধুয়ে জলে দিয়ে দিন। চাল আদসেদ্ধ হয়ে এলে জল ঝরিয়ে নিন এবং ঝুরঝুরে ভাত তৈরি করে নিন।
- 7
এবার একটা খোলামেলা পাত্রে তেল ও ঘি গরম করে তাতে ম্যারিনেটেড চিকেনের একটা বেড বানিয়ে নিন।
- 8
এর উপর ভাতের লেয়ার দিন।
- 9
ভাতের লেয়ারের ওপর বেরেস্তা ছড়িয়ে দিন এবং আবার ভাত, বেরেস্তা, আবার ভাত, বেরেস্তা এভাবে লেয়ার সাজিয়ে নিন।
- 10
সবথেকে উপরে যেন ভাজা পেঁয়াজ এর লেয়ার টা থাকে।
- 11
এবার চারিদিকে লেবুর রস ছড়িয়ে দিন এবং কয়েকটি কাঁচা লঙ্কা গেঁথে দিন।
- 12
সবশেষে পাত্রটিকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিন। দমে প্রায় ৩০ মিনিট আঁচ কম করে রেখে দিন।
- 13
একেবারে সাইড থেকে ছুরির সাহায্যে চেক করে নিন যে চিকেন সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ হয়ে যায় তখন আরো কিছুক্ষন স্ট্যান্ডিং টাইম এ রাখলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি