ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি

এই ভাজি আমার খুব পছন্দের ।ছোটবেলা থেকেই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এতো প্রিয় ছিলো।তাই সবার সাথে রেসিপি টি আজকে সেয়ার করবো।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি
এই ভাজি আমার খুব পছন্দের ।ছোটবেলা থেকেই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এতো প্রিয় ছিলো।তাই সবার সাথে রেসিপি টি আজকে সেয়ার করবো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিচিঙ্গা ধুয়ে চামড়া ছাড়িয়ে পছন্দ মতো কুচি করে কেটে নিবো।
- 2
কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সাথে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজ ভেজে চিচিঙ্গা কুচি দিয়ে নেড়ে সব মিশিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করবো মিডিয়াম আঁচে।
- 3
৫ মিনিট পর ঢাকনা তুলে আবারো সব নেড়েচেড়ে ভাজি টা এক সাইড করে আরেক সাইডে ডিম টা ভেঙে দিয়ে দিবো,এবং ডিম টা অনবরত নেড়েচেড়ে ঝুড়ি করে নিবো এবং চিচিঙ্গার সাথে মিশিয়ে ভালো করে নেড়ে নিবো এবং কাঁচামরিচ ফালি দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরো ৫ মিনিট ভেজে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি