পটলের ডালনা (potoler dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
👉আলু,পটোল ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে।
- 2
👉কড়াইয়ে স.তেল দিয়ে গরম হলে আলাদা
আলাদা করে পটোল ও আলুতে নুন হলুদগুঁড়া মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। - 3
👉ঐ তেলে ই তেজপাতা,গোটা জিরা,গোটা গরম মশালা দিয়ে কুচানো টমাটো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
- 4
👉এবার একে একে সব বাটা মশলা দিয়ে নাড়তে হবে।
- 5
👉একে একে সমস্ত গুড়া মশালা গুলো ও দিয়ে দিতে হবে,আচ কম করে কষিয়ে নিতে হব,যাতে মশালা গুলো জ্বলে না যায়।
- 6
👉এবার ভাজা পটোল আলু দিয়ে জল দিয়ে দিতে হবে।আন্দাজ মতো নুন দিয়ে কম আচে ঢাকা দিয়ে সবজিগুলো নরম করে নিতে হবে।
- 7
👉পটোল নরম হয়ে গেলে ঘি ও চিনি ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15341302




মন্তব্যগুলি