ঝটপট মজার লাচ্ছা সেমাই 🥣

Farzana Mir @farzana_made
আমার এদানিক মিষ্টি অনেক ভালো লাগে! প্রায়ই ফ্রিজ খুলে মিষ্টি কিছু খুঁজি! তাই ঈদ ছাড়াই সেমাই রান্না করে রাখছি যাতে যখন ইচ্ছে খাওয়া যায়। অনেক ঝটপট আর মজার!
ঝটপট মজার লাচ্ছা সেমাই 🥣
আমার এদানিক মিষ্টি অনেক ভালো লাগে! প্রায়ই ফ্রিজ খুলে মিষ্টি কিছু খুঁজি! তাই ঈদ ছাড়াই সেমাই রান্না করে রাখছি যাতে যখন ইচ্ছে খাওয়া যায়। অনেক ঝটপট আর মজার!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ মিডিয়াম আচে চুলায় বসিয়ে দেই। এরপর ইচ্ছেমত বাদাম কেটে সেটা দুধে জ্বাল হওয়ার সময় দিয়ে দেই। এতে দুধে দারুন বাদামের ফ্লেবারটা চলে যাবে।
- 2
দুধ ঘন করে জ্বাল দিয়ে নামিয়ে ফেলুন। লাচ্ছা সেমাই চাইলে ভেজে নিতে পারেন আর নাহলে আমার মত ঝটপট রান্নার জন্য ভাজা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট কিনে তা এবার দুধে ভেজালেই হবে। দুধে ভেজানোর পর এবার ঠাণ্ডা করে কিছুখন ফ্রিজে রেখে তারপর এঞ্জয় করুন! চাইলে পরিবেশনের সময় উপরে আরও কিছু বাদাম আর কিসমিস দিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15311463

মন্তব্যগুলি