কাশ্মীরি লাল টোফু(kashmiri laal tofu recipe in Bengali)

Rinki Dasgupta @cook_rinki2019
কাশ্মীরি লাল টোফু(kashmiri laal tofu recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে নুন দিয়ে টুকরো করা টোফু ভেজে তুলে রাখুন।
- 2
এবার ঐ তেলে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে নেড়েচেড়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা,ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,গরম মশলার গুঁড়ো ও অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন।
- 3
মশলা কষে এলে ভাজা টোফু দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো জল ও গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে কম আঁচে হতে দিন।
- 4
অন্য একটি প্যানে মৌরি রোস্ট করে গুঁড়ো করে নিন।
- 5
এবার গ্রেভি ঘন হলে রোস্টেড মৌরি গুঁড়ো ছড়িয়ে নামিয়ে পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15343447










মন্তব্যগুলি (14)