রান্নার নির্দেশ
- 1
একটি বাটিতে এক কাপ পরিমান সুজি ও চালের গুড়ি এবং টক দই নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে
- 2
এরপর পরিমাণমতো পানি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিতে হবে ১৫ থেকে ২০ মিনিটের জন্য। ১৫থেকে২০ মিনিট পরে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনাপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ভালোভাবে মিক্স করতে হবে।। এই সময় দরকার হলে সামান্য পরিমাণ পানি ব্যবহার করা যেতে পারে।
- 3
মিশ্রণটি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
- 4
এরপর একটি ননস্টিক প্যান এ ১/২ চা চামচ তেল দিতে হবে তেল গরম হয়ে উঠলে ডালের চামচের এক চামচ পরিমাণ খামির তেলে দিতে হবে। খামিরটি একটু ছড়িয়ে দিতে হবে যেন চারি দিকে সমান ভাবে গোল হয় থাকে।
- 5
চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রাখতে হবে এবং খামিরটি তেলে দেয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। দুই থেকে তিন মিনিট পর রুটিটি উল্টে দিতে হবে যেন অপর সাইডে এরকম লালচে ভাব আসে। দুই সাইড ভালোভাবে হয়ে আসলে গরম গরম নামিয়ে ফেলতে হবে এবং পরিবেশন করতে হবে পুদিনার চাটনি অথবা ধনিয়া পাতার চাটনি দিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি