স্পাইসি ফ্রাইড মোমো।

আমার পরিবারের সবার ভীষণ প্রিয় স্পাইসি ফ্রাইড মোমো।আশাকরি রেসিপিটি সবার ভালো লাগবে।
স্পাইসি ফ্রাইড মোমো।
আমার পরিবারের সবার ভীষণ প্রিয় স্পাইসি ফ্রাইড মোমো।আশাকরি রেসিপিটি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পুরের জন্যে চিকেন কিমাটা রেডি করে নিতে হবে।এজন্য একটি বড় পাত্রে কিমা নিতে হবে।
- 2
এরপর কিমার সঙ্গে পেয়াজ কুচি,আদাবাটা, রসুনবাটা, মরিচকুচি, স্বাদমতো লবণ,গোলমরিচ গুড়া,সয়াসস,ভিনেগার সব ভালো করে মাখিয়ে নিতে হবে।এরপর রেখে দিতে হবে ১৫ মিনিট।
- 3
ময়দা,তেল ও লবণ এক সঙ্গে হাতে মিশিয়ে নিতে হবে।এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে রুটির মতো ডো তৈরী করে নিতে হবে।এরপর ডো দিয়ে বড় করে লেচি কেটে বড় একটা রুটি বেলে নিতে হবে।এই বড় রুটি থেকে কুকি কাটার দিয়ে ছোট ছোট মোমোর কভার কেটে নিতে হবে।এভাবে সবগুলো তৈরী করে নিতে হবে।
- 4
এরপর ছোট মোমো কভার গুলোর ভিতরে চিকেন কিমা অল্প অল্প করে দিয়ে পছন্দ মতো শেপে মোমো তৈরী করে ১০ মিনিট স্টিম করে নিতে হবে।
- 5
এরপর হালকা স্টিম করা মোমোগুলো ফ্রাইপেনে বাদামী করে ফ্রাই করে নিতে হবে।
- 6
ব্যাস মজাদার স্পাইসি ফ্রাইড মোমো তৈরী।হট টমেটো সসের সঙ্গে উপভোগ করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি