বাবার প্রিয় সবজি খিচুড়ি ❤

বাবা ❤ - বলতে গেলে এটা এখন মনে হলেই চোখ ছলছল করে। বাবা আমার অনেক অনেক এক্সট্রা অরডিনারি মানুষ ছিলেন। বাবা জানতেন না এমন কিছু হয়ত কখনো পাইনি। এত বই পড়তেন যে তার সামনে কিছু বলে বিপদে না পরি এই ভয়ে থাকতাম ☺বাবা যেমন গুনি ছিলেন তেমনি অতিরিক্ত সিম্পল ছিলেন। তার প্রিয় খাবার ছিল সবজি ... আর স্পেশাল দিনে পছন্দের খাবার ছিল সবজি খিচুড়ি। এটা দেখলেই তার ফেস একদম পাল্টে যেত। খুব খুশি হতেন। এর সাথে ডিম বা কিছু? কিচ্ছু না শুধু সবজি খিচুড়ি হলেই হত। খাবারের ব্যাপারেও প্রয়োজনের চেয়ে বেশি কোন কিছুই তার পছন্দ ছিল না। আমার বাবা। কাল বৃষ্টিরদিনে তার প্রিয় খাবার রান্না করে খেলাম সবাই। বাপ্পা ঝাল তেমন খেতেন না তাই এই রেসিপিও দিলাম কম ঝালের খিচুরি!

রান্নার নির্দেশ
- 1
চাল ডাল ধুয়ে নেই আর সব্জিগুলি কেটে নিন। আলু আলাদা হালকা ভেজে নিতে পারেন।
- 2
এরপর প্যানে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এরপর সব মসলা দিয়ে আরেকটু ভাজতে হবে। তারপর চাল, ডাল, গাজর, আলু এবং অন্যান্য সবজি দিয়ে দিন এবং নাড়ুন।
- 3
ভাজা হয়ে গেলে এবার পানি দিন পরিমাণ মত। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রাখুন।
- 4
চাল ও ডাল সিদ্ধ হলে এবার ঢাকনা খুলে ঘি দিন আর সাথে কাঁচা মরিচ দিন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)