চালতার টক

আমার নানী,আমার ভীষণ প্রিয় মানুষ।আমাকে ছোট বেলায় নানী লালন পালন ও করেছেন। আলহামদুলিল্লাহ আমার নানীর অকৃত্রিম ভালোবাসা এখনও পাচ্ছি।আমার নানী খুব সহজ সরল মানুষ।তার প্রিয় খাবারের নাম গুলো শুনলেই বুঝা যায় তিনি কতোটা সহজ সরল ও সুন্দর মনের মানুষ।নানী কে ভীষণ ভালোবাসি।চাই তিনি অনেক অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুন।ছোটবেলায় নানী আমাদেরবাসায় বেড়াতে এলেই এতো আনন্দ হতো,মে সব মজার মজার রান্না তো নানী করবে,আর আমরা খাবো।একদিন হলো কি নানী খুব সকালে উঠেই রান্না শুলে করেছেন।আমি বললাম নানী কিসের গন্ধ?
নানী বলছে,তুমি আগে খাওনি,নতুন কিছু।মা শুনেই
আমিতো সেই নতুন কিছুর জন্য অপেক্ষা করছিলাম।
রান্না শেষ,খাবার খেতে বসে আমি তখন দেখলাম এটা চালতা দিয়ে করা একটা টক। এবং এত্তো বেশি মজা।আমি বার বার প্লেইটে করে নিয়ে খাচ্ছিলাম,আর এতো,খেলাম,কি যে অসাধারণ তার স্বাদ।সেই থেকেই চালতার টক আমার ভীষণ প্রিয় ।
আমার নানীর ভীষণ প্রিয় এই চাল তার টক।তবে আমার নানী গরম ভাতের সাথে যেকোন টক বা খাট্টা খুব পছন্দ করেন,যেমন, তেঁতুল এর টক,টমেটোর টক,আমড়া,আমের টক,চালতার টক।
এই রান্না গুলো এতো সহজ,আর এতো তৃপ্তিদারক খেতে.... নানীর সারল্যমাখা মুখ খানা ভেসে উঠে এই খাবার গুলো রান্না করার সময়....
নানীর হাতের চালতার খাট্টা খুব ভালো লাগতো,মুখে লেগে থাকার মতো।
এখন চালতা খুব পাওয়া যাচ্ছে,তাই রান্না করলাম আমার নানীর প্রিয় খাবার চালতার খাট্টা।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালতা ধুয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিবো। এবং একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিতে হবে,বেশি ঘন হবেনা আবার বেশি পাতলা ও হবেনা টক।এবারে পানির সাথে কেটে রাখা চালতা গুলো দিয়ে দিবো, এবং সাথে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে সব মিশিয়ে চুলায় হাই হিটে বসিয়ে দিবো।চালতার টক ফুটতে শুরু করলে চুলার আঁচ একটু কমিয়ে দিবো।
- 2
চালতা থেকে টক বেড় হয়ে এলেই বাগাড় দিবো। সেজন্য একটি কড়াইতে সামান্য তেল গরম করে তাতে রসুন কুচি, কালোজিরা,গোটা সাদা সরিষা ও গোটা আরেকটা শুকনো মরিচ ভেজে টক বাগাড় দিবো।
- 3
ব্যাস হয়ে গেলো চটজলদি মুখরোচক লোভনীয় স্বাদের চালতার টক,এই টক গরম ভাতের সাথে পরিবেশন করবো।তাছাড়া কেউ চাইলে স্যুপের মতো এমনটিও খেতে পারে । ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)