দই ইলিশ (Doi ilish recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে অল্প নুন হলুদ মেখে নিলাম।
- 2
এবার সর্ষে, ২ টো কাঁচা লঙ্কা, ১/২ চা চামচ নুন একসাথে ব্লেন্ড করে নিলাম। মিশ্রণটি একটি বাটিতে ঢেলে তার সাথে ফেটিয়ে রাখা দই, পরিমাণ মতো নুন, হলুদ, ২ টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে নিলাম।
- 3
মাছের টুকরোগুলো মিশ্রণটিতে দিয়ে উল্টেপাল্টে মেখে নিলাম। ওইভাবে ১৫ মিনিট রেখে দিয়েছি।
- 4
তারপর রান্নার প্যানে মাছসহ পুরো মিশ্রণটি ঢ়েলে কম আঁচে বসিয়ে দিলাম। ঝোল ফুটতে শুরু করলে ১ টেবিল চামচ তেল দিয়ে মিডিয়াম আঁচে রান্না করলাম। কিছুক্ষন পর হালকা হাতে নেড়ে সাবধানে মাছ উল্টে দিয়ে ১/২ কাপ গরম জল যোগ করে ৫-৭ মিনিট ঢেকে দিলাম।
- 5
শেষে চেরা কাঁচা লঙ্কা, ১ টেবিল চামচ তেল দিয়ে আঁচ বন্ধ করলে তৈরি। ১০-১৫ মিনিট পর পরিবেশন করার জন্য রেডি দই-ইলিশ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15480222




মন্তব্যগুলি (15)