গরুর মাংসের সুটকি ভুনা

আমার খুবই পছন্দের,,,ছোটবেলায় যখন কোরবানির গোসত আম্মা এভাবে রান্না করতে পাশের রুম থেকে কি যে সুগন্ধ বের হতো,খুবই মনে পরে সেই স্বাধ,,আজ অনেকবছর পরে সেই স্বাধ ও সুগন্ধি ভেসে উঠল।
গরুর মাংসের সুটকি ভুনা
আমার খুবই পছন্দের,,,ছোটবেলায় যখন কোরবানির গোসত আম্মা এভাবে রান্না করতে পাশের রুম থেকে কি যে সুগন্ধ বের হতো,খুবই মনে পরে সেই স্বাধ,,আজ অনেকবছর পরে সেই স্বাধ ও সুগন্ধি ভেসে উঠল।
রান্নার নির্দেশ
- 1
সুটকি পছন্দমত করে দিবেন,আমি হলুদ লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে পরে ভাজা ভাজা করে শক্ত হলে ফ্রিজ এ রেখে দিয়েছিলাম/আবার রোদে শুকিয়ে ও বয়ামে করে রাখা যায়
- 2
রান্নার 3-4 ঘন্টা আগে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে সেগুলো সিলপাটায় ছেচে গুরা করে নিয়ে ভেজানো পানিতে
মাংসের দ্বিগুন পানিতে অনেকসময় নিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছিলাম - 3
পেন চুলায় বসিয়ে তেল,এলাচ,দারচিনি,তেজপাতা ও পেয়াজ ভেজে নিয়েছি,,,এবার সব উপকরন মসলা ও.আলুগুলো দিয়ে কষিয়ে মাংস গুলো দিয়ে নেরেচেরে কষিয়ে পরিমানমত পানি ও লবণ দেখে রান্না করব,,
- 4
মাংস সিদ্ধ হয়ে ভুনা হয়ে আসলে নামিয়ে গরম ভাতের সাথে খুবই মজার,,আর কিযে সুগন্ধ খুব ভাল লাগে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি