নারকেলের দুধে ডিমের মালাই কারি
# happy
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলায় পেন বসিয়ে পরিমান মতো পানি দিয়ে সাথে ১ চিমটি লবণ দিয়ে ডিম সিদ্ধ বসাবো, লবণ টা দিলে ডিমের খোসা সহজেই উঠে আসে ডিম টা ভেঙে যায় না। ডিমের খোসা ছাড়িয়ে নিব।
- 2
এখন ডিম গুলি চিরে নিব,তারপর লবণ মাখিয়ে রাখবো ৩ মিনিট, ৩ মিনিট পর ১ টেবিল চামচ ঘি দিয়ে ডিম টা হাল্কা ভেজে নিব।
- 3
তারপর ডিম ভাজা হলে তুলে নিয়ে আরও ১ টেবিল চামচ ঘি দিব, ঘি টা গরম হলে পিয়াজ বাটা, রসুন বাটা, আদাবাটা, জিরাগুঁড়া, ধনিয়াগুড়া, লাল মরিচের গুঁড়ো, সাদ মতো লবণ দিয়ে ভালো ভাবে কষিয়ে নিব।
- 4
৫/৬ মিনিট কষিয়ে তেজপাতা এলাচ, দারচিনি, টকদই, কাজুবাদাম বাটা দিয়ে আবারও খুব করে কষিয়ে নিব, তারপর ভাজা ডিম দিয়ে দিব, নারকেল কোরা টা১ কাপ হাল্কা গরম পানিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে
একটি ছাঁকনির সাহায্য দুধ টা ছেঁকে দিয়ে দিব। - 5
এখন নারকেলের দুধ টা ঢেলে দিয়ে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, তারপর ৩/৪ টি কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিব।
- 6
১০ মিনিট পর ১ চা চামচ চিনি দিয়ে আরও ২/৩ মিনিট জাল করে নামিয়ে নিব।
তারপর একটি সার্ভিং ডিশে নিয়ে উপরে পিয়াজ ভেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশেন করবো পোলাও, অথবা পরোটার সাথে।
অনেক ইয়াম্মি ডিমের মালাই কারি।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (6)