পেয়ারার জেলী। Guava Jelly

এখন পেয়ারার মৌসুম। করোনা কাল শুরু হওয়ার পর আর জেলী বানাইনি। তাই এবার ভাবলাম নাতি নাতনীদের জন্য একটু জেলী বানিয়েই ফেলি!
পেয়ারার জেলী। Guava Jelly
এখন পেয়ারার মৌসুম। করোনা কাল শুরু হওয়ার পর আর জেলী বানাইনি। তাই এবার ভাবলাম নাতি নাতনীদের জন্য একটু জেলী বানিয়েই ফেলি!
রান্নার নির্দেশ
- 1
পেয়ারা ভালো করে ধুয়ে মুখ ও গোড়া ফেলে দিয়ে চার টুকরা করে নিন। এবার একটা ডেকচিতে পেয়ারাগুলো নিয়ে পানি দিন যেন সবগুলো পেয়ারা ভালো করে ডুবে যায়। তারপর ঢাকনা দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন। দু তিন ঘন্টা জ্বাল দিতে হবে যতক্ষণ না পেয়ারা নরম হয়ে যায় ও পানি কমে যায়। পেয়ারা কিন্তু একটুও নাড়া যাবেনা, দরকার মনে করলে শুধু ঝাঁকিয়ে দেবেন। পেয়ারা নরম হতে হতে পানি অর্ধেকের মত হয়ে যাবে। তখন চুলা বন্ধ করে একটু ঠাণ্ডা হলে একটা ডেকচির উপর ঝাঁঝরি বসিয়ে তার উপর একটা পরিষ্কার সুতির কাপড় বসিয়ে দেবেন।
- 2
এবার এর উপরে পানি সহ পেয়ারা গুলো ঢেলে দিন। এরপর কাপড়টাকে পুটলি বেঁধে ডেকচি নীচে দিয়ে কোন সুবিধা জনক জায়গায় ঝুলিয়ে রাখুন কম পক্ষে ২/৩ ঘন্টার জন্য যাতে সব রস ভালো করে পড়ে জমা হয়। আলতো হাতে পুটলিতে চাপ দিতে পারেন কিন্তু জোরে চাপ দেবেন না। যদি পেয়ারার সলিড অংশ বের হয়ে যায় তবে জেলী ঘোলা হবে।
- 3
আমার পানি হয়েছে আড়াই কাপ। এক কাপ রসের জন্য এক কাপ চিনি তাই আমি দুই কাপ চিনি উঁচু করে ভরে নিয়েছি। এবার পানি ও চিনি একসাথে একটা কড়াইয়ে নিয়ে চুলায় বসিয়ে বেশী তাপে নেড়ে জ্বাল দেব যতক্ষন না ফুটে ওঠে। ফুটেউঠলে আঁচ মিডিয়াম করে দেব ও মাঝে মাঝে নাড়তে থাকব। কড়াই ফেনায় ভরে যাবে। চুলার কাছ থেকে সরা যাবে না। ফেনা হয়ে উপচিয়ে পড়ে যেতে চায়। দরকার হলে আগুন কমিয়ে রাখা যাবে। আধঘন্টা জ্বাল হলে লেবুর রস দিতে হবে।
- 4
নাড়তে নাড়তে যখন একটু ঘন দেখাবে তখন একটা ছোট বাটিতে বরফ ঠাণ্ডা পানি নিয়ে তাতে সামান্য রস ফেলতে হবে। যদি সঙ্গে সঙ্গে জমে যায় তাহলে বুঝতে হবে জেলী তৈরী। আর যদি ছড়িয়ে যায় তবে আরো জ্বাল দিতে হবে। ঘন ঘন ঠাণ্ডা পানিতে দিয়ে চেক করতে হবে। রস যদি বেশী ঘন হয়ে যায় তবে জেলী শক্ত হয়ে যাবে। তাই খুব খেয়াল করে ঘনত্বটা বুঝতে হবে। যখন ঠাণ্ডা পানিতে দিলে জমে যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে।এরপর পরিষ্কার কাচের বোতলে বড় হাতা বা কাপ দিয়ে জেলী ঢেলে নিতে হবে। ঠাণ্ডা হলে মুখ আটকে দেবেন। ব্যাস মজাদার জেলী তৈরী।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)