সেমাই এর বাসা আর নোনতা পাখি(semai baasa aar nonta paakhi recipe in Bengali)

#dsr
দশমী মানে মন খারাপের পালা আর তার সাথে মিষ্টি,নোনতা দিয়ে বিজয়া দশমী পালন করা
সেমাই এর বাসা আর নোনতা পাখি(semai baasa aar nonta paakhi recipe in Bengali)
#dsr
দশমী মানে মন খারাপের পালা আর তার সাথে মিষ্টি,নোনতা দিয়ে বিজয়া দশমী পালন করা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে করায় ঘী দিয়ে তাতে সেমাই গুলো দিয়ে হাল্কা ভেজে নিয়ে ১/২ কাপ মতন জল দিয়ে চিনি দিতে হবে,যখন একটা পাকের মতন হবে তখন নামিয়ে গরম থাকতেই বাসার আকারে গড়ে রাখতে হবে
- 2
তারপর ময়দায় ময়ান,নুন,জোয়ান দিয়ে জল দিয়ে ঠেসে মেখে নিতে হবে,তারপর ময়দার লেচি কেটে পাখির আকারে গড়ে নিয়ে লবঙ্গ দিয়ে চোখ গড়ে সাদা তেলে ভেজে নিতে হবে
- 3
এইবার আবার করায় ঘী দিয়ে সুজি টা দিয়ে হাল্কা ভেজে আলাদা জায়গায় রেখে দিতে হবে
- 4
এইবার ৫০০ দুধ ফুটিয়ে ঘন করে নিয়ে তাতে ভাজা সুজি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে,তারপর চিনি দিতে হবে, তারপর আরো কিছুক্ষন ফুটিয়ে নিয়ে ঘন করে সুজির পায়েস নামিয়ে নিতে হবে
- 5
এরপর সেমাই এর বাসার ওপর সুজির পায়েস টা হাল্কা করে ঢেলে তারপর পাখি টা রেখে দিলেই তৈরি পুরো নোনতা পাখির বাসা,কয়েকটা কারি পাতা দিয়ে সাজানো হয়েছে
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)