ঝিঙ্গার খোসার ভর্তা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ঝিঙ্গা ভালো করে ধুয়ে শিরা গুলো ফেলে খোসাটা ভালো করে ছিলে নিন
- 2
এবার খোসাগুলো ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে হলুদ ধনেজিরা মরিচ গুড়া এবং লবণ দিন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন মসলার কাঁচা গন্ধ না থাকে
- 4
এবার এতে বেটে রাখার ঝিঙ্গার খোসা দিন এবং ভাল করে মশলার সাথে মিলিয়ে নিন। এরপর চিনি দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিন। পানি শুকিয়ে এলে এবং ভর্তাটা কড়াইয়ের গা ছেড়ে এলে নামিয়ে নিন
- 5
ব্যস তৈরি হয়ে গেল মজাদার ঝিঙ্গার খোসার ভর্তা
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15604646




মন্তব্যগুলি (2)