আলু দিয়ে স্পাইসি কলিজা ভুনা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কলিজা টা ভালো করে ধুয়ে নিব, তারপর একটি পেনে পানি নিয়ে এর মধ্যে কলিজা টা দিয়ে ভাপে বসাবো, এতে করে কলিজার কাঁচা গন্ধ টা চলে যাবে দুটি বলক আসলেই নামিয়ে ছেঁকে নিব।
- 2
তারপর ছোট ছোট করে টুকরো করে নিব। আলু ২টি ছোট ছোট কুউব করে কেটে নিব।
- 3
আবারও কলিজাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, আলু ধুয়ে নিব, তারপর চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব তেল টা গরম হলে তেজপাতা দিব, তারপর লং, এলাচ টা দিয়ে দিব।
- 4
১/২ মিনিট ভেজে পিয়াজ কুঁচি টা ছেড়ে দিব, হাল্কা ভেজে বাটা মশলা,জিরাগুঁড়া মরিচ গুঁড়া, গোল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়াগুঁড়া সব কিছু দিয়ে ভালো ভাবে কষিয়ে নিব।
- 5
তারপর আলুটা দিয়ে আরও ৫ মিনিট কষাবোএখন ঢেকে দিব ৩/৪ মিনিট পর কলিজা টা দিয়ে কষিয়ে নিব, নিয়ে ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিব, যখন আলু ও কলিজা সিদ্ধ হয়ে তেল টা উপরে উঠে আসবে তখন ভাজা জিরাগুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব।
- 6
তারপর একটি সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে পরিবেশেন করবো রুটি, পরোটা কিংবা পোলাও সাদা ভাতের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি