ডিমের জাফরানি ঝোল

#Fooddiaries
ডিম দিয়ে কতো রকম মজার রান্না করা যায়।আর কে না তা ভালোবাসে??
আজকে ভাবছিলাম একটু ভিন্ন কিছু করবো,তাই করেই ফেললাম ডিমের জাফরানি ঝোল!
একদিন নতুন রেসিপি,আমার মাথায় ঘুরছিলো তাই রান্না করেই ফেললাম!
আর স্মৃতি বলতে কি এতো অসাধারণ ফ্লেভার হয়েছে যে একবার রান্না করলে সবাই এর রান্নার ফ্যান হয়ে যাবেন!
ডিমের জাফরানি ঝোল
#Fooddiaries
ডিম দিয়ে কতো রকম মজার রান্না করা যায়।আর কে না তা ভালোবাসে??
আজকে ভাবছিলাম একটু ভিন্ন কিছু করবো,তাই করেই ফেললাম ডিমের জাফরানি ঝোল!
একদিন নতুন রেসিপি,আমার মাথায় ঘুরছিলো তাই রান্না করেই ফেললাম!
আর স্মৃতি বলতে কি এতো অসাধারণ ফ্লেভার হয়েছে যে একবার রান্না করলে সবাই এর রান্নার ফ্যান হয়ে যাবেন!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ৪ টা ডিম খোসা ছাড়িয়ে নিবো এবং সামান্য লাল মরিচের গুঁড়া মাখিয়ে সামান্য তেলে একটু ভেজে নিবো।
- 2
এবারে যে হাড়িতে ডিম রান্না করবো,সেই হাড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে বেরেস্তার মতোকরে নিবো, একসময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে,যাতে পেঁয়াজ পুরে না যায়। এবারে বেরৈস্তা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিবো এবং সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে নেড়েচেড়ে মসলা কষিয়ে নিবো।দিয়ে দিবো তেজপাতা, দারুচিনি ও এলাচ।একটু নেড়ে ভেজে রাখা ডিম গুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিবো সব। এবং ঢাকনা দিয়ে ডিম একটু কষিয়ে নিবো। এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।
- 3
এবারে ডিম একটু কষানো হলেই এর মধ্যে আগে থেকে জাফরান ভিজিয়ে রাখা ১কাপ ঘন তরল দুধ পুরোটাই দিয়ে নেড়েচেড়ে নিবো।এসময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে,কারণ নাহলে দুধ দেয়ার পর বুদবুদ হবে এবং পুরে যাবে। এরমধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ ফালি,আর চাইলে সামান্য জর্দা রং পানিতে একটু গুলে দিয়ে দেয়া যাবে,তাতে কালার খুব সুন্দর আসবে।
- 4
এভাবে সব কিছু দেয়ার পর ঢাকনা দিয়ে আরো ৫/৬ মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর নামিয়ে গরম গরম সার্ভ করবো।এরসাথে পোলাও বা বিরিয়ানি বেশি ভালোকম্বিনেশন।তবে রুটি,পরোটার সাথেও দারুন লাগবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Tasnuva lslam Tithi know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)