ঘি দিয়ে বেগুন ভাজা

#Fooddiaries
আমি আসলে মুখরোচক খাবার ই বেশি পছন্দ করি।
তবে রাতের খাবারে নিরামিষ,সবজি ই বেশি খাওয়া হয়।আজ আমার ডিনার প্ল্যাটারে রয়েছে সাদা ভাত,আলুর ঝোল,পটল ভাজা,লাউ তরকারি ও ঘি দিয়ে বেগুন ভাজা।
আজকে নিয়ে এলাম আমার খুব পছন্দের ঘি দিয়ে বেগুন ভাজা রেসিপি টি।রাতের খাবারে সাদা ভাতের সাথে ঘি দিয়ে বেগুন ভাজা আমার অসম্ভব প্রিয়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বেগুন ধুয়ে গোল গোল চাক করে কেটে নিবো। এবং এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুড়া ও লাল মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিবো ১০ মিনিট। এবং পেঁয়াজ কুচি তেতো হলুদ গুড়া, লাল মরিচের গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে নিবো।
- 2
এবারে একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো ঘি গরম করে তাতে মসলা মাখানো বেগুন গুলো এপিঠ ওপিঠ করে মিডিয়াম আঁচে ভেজে নিবো।আমি ঢাকনা ছাড়াই বেঁধেছি,এতে মুচমুচে হবে। এসময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে।
- 3
বেগুন ভিতরে সিদ্ধ হয়ে উপরে লালচে ও মুচমুচে হয়ে এলেই বুঝবো হয়ে গেছে।এবারে বেগুন ভাজার ঘি তেই মেখে রাখা পেঁয়াজ কুচি ও অনবরত নেড়েচেড়ে লালচে করে ভেজে নিবো। এবং কাঁচামরিচ ফালি ও ভেজে নিবো।
- 4
সবশেষে সাদা ভাতের সাথে পরিবেশন করবো প্রিয় ঘি দিয়ে বেগুন ভাজা।
ধন্যবাদ
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)