ভাতের চালে ভুনা খিচুরি সাথে দেশি মুরগি ঝোল
রান্নার নির্দেশ
- 1
খিচুরির জন্য এলাচ,দারচিনি,তেজপাতা ও পেয়াজ পরিমানমত তেল দিয়ে ভেজে নিব,চাল ও ডাল 20 মিনিট ভিজিয়ে নিয়ে ধুয়ে নিব,পেয়াজ ভাজা হলে খিচুরির সব মসলা দিয়ে কষিয়ে চাল ও ডাল দিয়ে নেরেচেরে ফুটন্ত পরিমানমত পানি দিব লবণ দিব,ফুটে উঠলে আচ কমিয়ে ঢেকে দিব
- 2
শুকনা মরিচ ও কাচামরিচ কুচি করে দিয়ে দিব মাঝে মাঝে নেরেচেরে দিব 30 মিনিট এর মত দমে রেখে সিদ্ধ করে নিব
- 3
মুরগির জন্য তেল,পেয়াজ,এলাচ,দারচিনি.তেজপাতা ভেজে নিব,তারপর চিকেনগুলো দিয়ে কিছুক্ষন ভেজে নিব পেয়াজের সাথে একটু বাদামি রং আসলে সব উপকরন মসলা দিয়ে কষিয়ে নিব সাথে আলু দিয়ে দিব,কষানো হলে পরিমান মত পানি,লবণ,কাচামরিচ দিয়ে ঢেকে সিদ্ধ কতে নিব
- 4
সিদ্ধ হলে চুলা নিভিয়ে দিব,গরম গরম ভুনা খিচুরির সাথে মুরগির মাংস দারুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15656000






মন্তব্যগুলি