বীফ ভিন্দালু।

রাতের খাবারের আয়োজন রাখতে পারেন গরুর মাংস দিয়ে রান্না করা এই ভিন্নধর্মী ডিশটি। বাড়িতে রুটি,ভাত কিমবা পরোটা,যে কোন কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে বীফ ভিন্দালু।
বীফ ভিন্দালু।
রাতের খাবারের আয়োজন রাখতে পারেন গরুর মাংস দিয়ে রান্না করা এই ভিন্নধর্মী ডিশটি। বাড়িতে রুটি,ভাত কিমবা পরোটা,যে কোন কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে বীফ ভিন্দালু।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে মাংসের টুকরোগুলো নিতে হবে।
- 2
মাংসের টুকরোগুলো সঙ্গে সিরকা, মরিচ গুঁড়া,গোল মরিচ গুঁড়া, জিরা বাটা ধনেবাটা,সরিষাবাটা,টমেটো পিউরি,আদাবাটা, রসুনবাটা স্বাদমতো লবণ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। রান্নার আগে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে ১ ঘন্টা।
- 3
এক ঘন্টা পর রান্নার হাড়ি চুলায় বসিয়ে,সরিষাতেল দিয়ে এতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভেজে লাল হয়ে আসলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ২০ মিনিট।
- 4
২০ মিনিট পর,মাংস কষিয়ে তেল উঠে আসলে এতে পরিমাণমতো পানি দিতে হবে মাংস সিদ্ধ হওয়ার জন্য। এরপর মিডিয়াম আঁচে ঢেকে রান্না করতে হবে কমপক্ষে ৪০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে,যেন হাড়ির নিচে মশলা পুড়ে না যায়।
- 5
মাংস রান্না হয়ে, ভালোভাবে সিদ্ধ হয়ে,তেল উঠে আসলে এতে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে নামিয়ে নিন।ব্যাস মজাদার বীফ ভিন্দালু তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)