ওড়সের আখনি বিরানি

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ।১২আউলিয়ার দেশ বলে খ্যাত চট্টগ্রামের সিগনেচার ডিশ বলতে দেশে বিদেশে অত্যন্ত সুখ্যাতি রয়েছে এই ওরসের আখনি বিরিয়ানি।
চট্টগ্রামে থাকি,তাই প্রচুর খাওয়া হয় এই বিরিয়ানি, অসাধারণ স্বাদের এই বিরিয়ানি একবার খেতেই হবে জীবনে এইটা হয়তো সবাই ভাবেন।
এই বিরিয়ানি কে চট্টগ্রাম এর বিরানি বলে,তা ট্রেডিশনালী গরুর মাংস,আলু ও মোটা সিদ্ধ বা আতপ চাল দিয়েই রান্না করা হয়।আজ এই অথেন্টিক ভাবেই আমিও রান্না করেছি এই জনপ্রিয় ওরসের আখনি বিরানি।
ধন্যবাদ।
ধন্যবাদ
ওড়সের আখনি বিরানি
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ।১২আউলিয়ার দেশ বলে খ্যাত চট্টগ্রামের সিগনেচার ডিশ বলতে দেশে বিদেশে অত্যন্ত সুখ্যাতি রয়েছে এই ওরসের আখনি বিরিয়ানি।
চট্টগ্রামে থাকি,তাই প্রচুর খাওয়া হয় এই বিরিয়ানি, অসাধারণ স্বাদের এই বিরিয়ানি একবার খেতেই হবে জীবনে এইটা হয়তো সবাই ভাবেন।
এই বিরিয়ানি কে চট্টগ্রাম এর বিরানি বলে,তা ট্রেডিশনালী গরুর মাংস,আলু ও মোটা সিদ্ধ বা আতপ চাল দিয়েই রান্না করা হয়।আজ এই অথেন্টিক ভাবেই আমিও রান্না করেছি এই জনপ্রিয় ওরসের আখনি বিরানি।
ধন্যবাদ।
ধন্যবাদ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাড় চর্বি সহ গরুর মাংস মোটামুটি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং এর সাথে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা,আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, সরিষা বাটা,নারকেল বাটা, হলুদ গুড়া, লাল মরিচের গুঁড়া,জিরা গুঁড়া, ধনিয়া গুড়া,গরম মসলা গুঁড়া সব মাখিয়ে মাংস ম্যারিনেট করে রাখবো কমপক্ষে ১ ঘন্টা।
- 2
এদিকে আইনি বিরানির স্পেশাল মসলা টা তৈরি করে নিবো। সেজন্য নিবো ১ টুকরা দারুচিনি,৮ টা সবুজ এলাচ,৮ টা লবঙ্গ,১০ টা কালো গোলমরিচ,১টা কালো এলাচ,১টা জায়ফলের অর্ধেক,৩টুকরা জয়ত্রী,৮ টা কাবাব চিনি,১/২ চা চামচ শাহী জিরা,১টে চামচ রাঁধুনি সব একসাথে তাওয়ায় হালকা টেলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিবো।
- 3
এবারে একটি হাড়িতে ১কাপ সয়াবিন তেল গরম করে তাতে গোটা তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ ও কালো এলাচ দিয়ে একটু ফোরন দিবো।একটু নেড়ে এর মধ্যে ১.৫ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিবো।পেয়ারা লালচে হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস টা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিবো। এবং গুঁড়া করে নেয়া হিরানির স্পেশাল মসলা পুরাটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিবো ভালো করে এ লো মিডিয়াম আঁচে মাংস রান্না করবো।এসময় কোন ঢাকনা দেয়া যাবে না।আখনি বিরিয়ানির মাংস রান্নায় ট্রেডিশনালী ঢাকনা দিয়া রান্না করেনা।
- 4
মাংসের তেল ছেড়ে দিলে এর মধ্যে ২ কাপ গরম পানি দিয়ে নেড়েচেড়ে নিবো।পানি বলক এসে গেলে চুলার আঁচ কমিয়ে আরো কিছুক্ষণ মাংস রান্না করবো।এতে মাংস ভালো ভাবে সিদ্ধ হয়ে যাবে।মাংস সিদ্ধ হয়ে ঝোল শুকিয়ে ফেলতে হবে।তেমন কোন পানি মাংসে থাকা যাবেনা।এলে এর সাথে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আতপ চাল টা দিয়ে নেড়েচেড়ে মাংসেয় সাথে ভেজে নিবো কিছুক্ষণ।এর পর এতে প্রায় ৬.৫ কাপ গরম পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে বিরানি রান্না করবো।
- 5
৫/৬ মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে ভেজে রাখা আলু,৪/৫ টা কাঁচামরিচ ফালি,১/২ কাপ ঘন তরল দুধ,ও ৩ টেবিল চামচ ঘি মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে লো আঁচে বিরানি রান্না করে নিবো।
- 6
বিরানি ঝরঝরে হয়ে এলেই নামিয়ে নিবো এবং উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিবো।
- 7
১০-১৫ মিনিট পর ঢাকনা তুলে সার্ভিং ডিশে গরম গরম সার্ভ করবো চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী অরসের আখনি বিরানি।
যা একবার খেলে বারবার ই খেতে মন চাইবে।
ধন্যবাদ।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (11)