ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস

বাংলাদেশের সিলেট বিভাগের বিখ্যাত একটি জনপ্রিয় ফল সাতকরা।এই সাতকরা দিয়ে অনেক কিছুই সিলেটে রান্না করা হয়,কিন্তু সাতকরা দিয়ে গরুর মাংস রান্না হলো সিলেটের একটি অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত সিগনেচার ডিশ।
আজ তাই রান্না করলাম বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী বিখ্যাত সাতকরা দিয়ে গরুর মাংস।
ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস
বাংলাদেশের সিলেট বিভাগের বিখ্যাত একটি জনপ্রিয় ফল সাতকরা।এই সাতকরা দিয়ে অনেক কিছুই সিলেটে রান্না করা হয়,কিন্তু সাতকরা দিয়ে গরুর মাংস রান্না হলো সিলেটের একটি অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত সিগনেচার ডিশ।
আজ তাই রান্না করলাম বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী বিখ্যাত সাতকরা দিয়ে গরুর মাংস।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চর্বি সহ গরুর মাংস পছন্দ মতো কেটে ধুয়ে পানি ঝরিয়ে এরসাথে ১ কাপ পেঁয়াজ কুচি,১ চা চামচ রসুন বাটা,১চা চামচ আদা বাটা,১চা চামচ হলুদ গুড়া,১চা চামচ লাল মরিচের গুঁড়া,১ চা চামচ পাপড়িকা পাউডার,১/২ চা চামূ গরম মসলা গুঁড়া ও ৩ টেবিল চামচ টকদই ও ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মাংস মাখিয়ে নিবো ভালো করে। এবং কমপক্ষে ২ ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো।
- 2
২ ঘন্টা পর চুলায় হাড়ি বসিয়ে ৪ টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে তেজপাতা,দারুচিনি, সবুজএলাচ,কালো এলাচ,আস্ত গোলমরিচ ফোরণ দিবো এবং একটু নেড়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা গরুর মাংস টা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মৃদু আঁচে মাংস কষিয়ে নিবো।
- 3
মাংস কষে মাংসের উপর তেল উঠে আসলেই কয়েকটা আলু টুকরা করে কষানো মাংসের সাথে দিয়ে দিবো এবং ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আলু কষিয়ে নিবো।এসময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে।
- 4
মাংস ও আলু কষে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবো এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস রান্না করবো প্রায় ২০-২৫ মিনিট।
- 5
ঝোলোর উপর তেল চলে আসলে বুঝতে হবে মাংস ও আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে।এই পর্যায়ে একটি সাতকড়ার অর্ধেক টা থেকে পছন্দ মতো টুকরা করে কেটে নিবো এবং মাংসেয় সাথে দিয়ে দিবো। এবং নেড়ে মিশিয়ে নিবো।
সাথে দিয়ে দিবো ৫/৬ টা আস্ত কাঁচামরিচ ফালি।এবারে সব নেড়ে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে মাংস রান্না করবো আরো ৮-১০ মিনিট। এবং ১০ মিনিট পর চুলা বন্ধ করে মাংস ঢাকনা দেয়া অবস্থায় বন্ধ চুলার উপর মাংস দমে রাখবো আরো ১০ মিনিট। - 6
সবশেষে গরম গরম পরিবেশন করবো সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস।
ধন্যবাদ।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (7)