সুজির কালোজাম

কালোজাম মিষ্টি পছন্দ করেনা এমন মানুষ কম ই আছে।আমারতো ভিষণ পছন্দ কালোজাম মিষ্টি।।তবে সবসময় ছানা দিয়ে
ঘরে মিষ্টি বানানো খুব কঠিন হয়ে যায়।সেই কঠিন কাজ কে সহজ করে দেয় "সুজি"।
কারণ ছানার পরিবর্তে সুজি দিয়েও তৈরি করে ফেলা যায় মজাদার সুজির কালোজাম।
🥰🥰❤️
সুজির কালোজাম
কালোজাম মিষ্টি পছন্দ করেনা এমন মানুষ কম ই আছে।আমারতো ভিষণ পছন্দ কালোজাম মিষ্টি।।তবে সবসময় ছানা দিয়ে
ঘরে মিষ্টি বানানো খুব কঠিন হয়ে যায়।সেই কঠিন কাজ কে সহজ করে দেয় "সুজি"।
কারণ ছানার পরিবর্তে সুজি দিয়েও তৈরি করে ফেলা যায় মজাদার সুজির কালোজাম।
🥰🥰❤️
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই মিষ্টির জন্য একটি সিরা তৈরি করে নিবো। সেজন্য একটি হাড়িতে ১ কাপ পানি ও ১ কাপ চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো। এবং দিয়ে দিবো ৩/৪ টা এলাচ।এই সিরা তৈরি তেল চিনি ও পানির পরিমাণ সমান হতে হবে।এতে করে সিরা ভালো হবে।সিরা ঘন হওয়ার দরকার নেই,তাই একটা বলক আসলেই সিরা টা নামিয়ে রাখবো।
- 2
এবারে চুলায় আরেকটি হাড়ি বসিয়ে তাতে ১ কাপ ঘন তরল দুধ দিয়ে দুধ টা একটু জ্বাল করে নিবো।দুধ ফুটে উঠলে এতে দিয়ে দিবো ৩ টেবিল চামচ চিনি।চিনি টা গলে গেলে এরসাথে অল্প অল্প করে দিয়ে দিবো সুজি, এবং অনবরত নেড়েচেড়ে নিবো।নাহলে সুজি দলা পেকে যায়।যখন সুজিতে একটা স্টিকি ডো টাইপ হয়ে আসবে তখন দিয়ে দিবো ২ টেবিল চামচ ঘি ও সামান্য দুই ফোটা লাল ফুড কালার। ঘি দেয়ার পর অনবরত নেড়েচেড়ে ডো টা নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
ডো টা ঠান্ডা হয়ে গেলে এটি হাত দিয়ে ভালো করে মেখে এর সাথে আরো ১ টেবিল চামচ ঘি ও ২ টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে মথে সফ্ট মিষ্টির ডো তৈরি করে নিবো।এই ডো থেকে লম্বা লম্বা সেইপে কালোজাম মিষ্টি গুলো তৈরি করে নিবো। এবং একটি কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল গরম করে তাতে মিষ্টি গুলো লো আঁচে ভেজে নিবো।মিষ্টি গুলো তখন ফুলে উঠবে ও মোটামুটি লালচে হয়ে আসবে তখন চুলার আঁচ বাড়িয়ে মিডিয়াম করে দিবো এবং লালচে কালো রং ধারণ করলে মিষ্টি গুলো ভেজে নিবো এবং তেল থেকে ছেঁকে সিরায় দিয়ে দিবো।
- 4
কমপক্ষে ৩০ মিনিট সিরাতে রেখে মিষ্টি গুলো সিরা থেকে তুলে সার্ভিং ডিশে নিয়ে উপরে গুঁড়া দুধ ছিটিয়ে পরিবেশন করবো।
দারুন মজার ও সহজ এই সফ্ট সুজির কালোজাম আশাকরি সবাই বাসায় ট্রাই করবেন।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)