ঘুগনি(ghoogni recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মটর আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন।পরের দিন প্রেসার কুকারে 4-5 টা সিটি দিয়ে নিন।
- 2
আলু, টমেটো ছোটো ছোট করে কেটে নিন।
- 3
কড়াইতে তেল দিয়ে আলু অল্প নুন,হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিন।ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ফরণ দিন।
- 4
তাতে আদা বাটা,টমেটো কুচি,সব গুঁড়ো মশলা দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিন।
- 5
তাতে সেদ্ধ মটর, আলু দিয়ে পরিমাণ মত জল,নুন দিয়ে ফুটতে দিন।
- 6
সমস্ত সিদ্ধ হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে দিন।পরিবেশন করুন পিয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি,লেবুর রস ছড়িয়ে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15762680




মন্তব্যগুলি