ভিন্ন স্টাইলে পাকন পিঠা

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিনি পরিমানমত পানি এলাচ ও.দারচিনি দিয়ে চুলায় বসিয়ে নেরেনেরে সিরা করে নিব,সিরাটা খুব ঘন বা পাতলা হবে না,সরিরাটা হাতে ধরলে হাতে আঠালো ও জমে থাকলে সিরা হয়ে গেছে বুঝতে হবে সিরা ঠান্ডা করে রাখতে হবে
- 2
পানি ফুটিয়ে নিব,ময়দা,লবন ও চালের গুরা একসাথে মিশিয়ে নিব,তারপর ডিমগুলো ভেংগে দিব সাথে 2 টে চামচ তেল দিব অল্প অল্প গরম পানি মিশিয়ে রুটির গোলার মত করে নিব ভাল করে মথে নিব
- 3
এবার পিরিতে তেল লাগিয়ে গোলা থেকে ভাগ নিয়ে বড় মোটা রুটি বানিয়ে পছন্দমত আকারে কেটে সুচ বা কাঠি দিয়ে নকসা করে নিব
- 4
করাইতে তেল গরম করে নিব হাই হিটে,পিঠাগুলো দিয়ে দুপাশ লালচে করে ভেজে ঠান্ডা করে রাখা সিরাতে চুবিয়ে নিব পিঠাগুলো চুলা থেকে তেল ঝরিয়ে সাথে সাথেই সিরাতে চুবাতে হবে
- 5
সিরা ভেতরে গেলে সিরা ছেকে বাটিতে তুলে নিব
- 6
গরম গরম অথবা ঠান্ডা করে খেতে ভাল লাগে,বক্সে বা নরমাল ফ্রিজে এক মাস রেখে খাওয়া যায়।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি